ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির নামে মারধরের অভিযোগে থানায় জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন তার গৃহকর্মী। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরীমণি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন।
এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, পরীমণির সুসময়ে আমি পাশে থাকি না। ওঁর দুঃসময়ে আমি ছুটে আসি। আবার ওঁর আঙিনায় দুঃসময় এসে দাঁড়িয়েছে। এক মহিলা গৃহপরিচারিকার চাকরি নিয়ে ওঁর বাড়িতে ঢুকেছিল। কিছুদিন পর সে বেরিয়ে এসে পরীমণির বিরুদ্ধে মামলা ঠুকেছে, আর মিডিয়াও বেশ ফলাও করে মহিলার সাক্ষাৎকার ছাপাচ্ছে, যেন মহিলা যা বলছে সবই সত্যি। মিডিয়ার চরিত্র আমরা জানি।
উল্লেখ, পিংকি আক্তার নামের সেই গৃহকর্মী দাবি করেছেন- নায়িকার এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন পরী। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন শোবিজাঙ্গনের কিছু শিল্পী, সাংবাদিক ও লেখক।কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও পরীমণির পাশে দাঁড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরী। সেই ঘটনা তুলে ধরে নায়িকার পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মুন্নি সাহা। পরীর একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, আমাদের আদরের পরীটা এমনই থাকুক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments