সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপরীর ছেলে না ঘুমালে ঘুমাতে পারেন না পরীমণি
spot_img
spot_img

পরীর ছেলে না ঘুমালে ঘুমাতে পারেন না পরীমণি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত ১০ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন পরীমণি। কে আর না জানে পরী-রাজের ছেলের নাম রাজ্য। সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী।

মা হওয়ার পর নানা ধরনের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেত্রী। এছাড়া রাজ্যের সব খবরাখবর পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

সোমবার (৩ অক্টোবর) পরীমণি তার ফেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ‌‘আমার ছেলে না ঘুমালে তো আমারো ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিক-ই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি। কখন সে ঘুমু ঘুমু হাসবে…’
দুদিন আগেও পুত্র রাজ্যকে নিয়ে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে, কাশফুলের ভেতর ছেলেকে জড়িয়ে ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ‘শান্তি’।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments