শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপর্দায় শীঘ্রই আসছেন ভিকি ক্যাটরিনা
spot_img
spot_img

পর্দায় শীঘ্রই আসছেন ভিকি ক্যাটরিনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিকি ক্যাটরিনা জুটিকে পর্দায় একসঙ্গে দেখবেন দর্শক। বিয়ের পরে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেও এ দম্পতি একের পর এক চিত্রনাট্য ফিরিয়ে দেন। তবে এবার বিজ্ঞাপনী প্রকল্পে পর্দায় এক সঙ্গে দেখা যাবে ভিকি ক্যাটরিনা দম্পতিকে।

২০২১ সালের ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি ও ক্যাটরিনা। এ দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। অন্যতম জনপ্রিয় এ জুটির অনুরাগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতোমধ্যেই মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিয়োতে কিছুটা চুপিসারেই শ্যুট সেরে ফেলেছেন ভিকি ক্যাটরিনা। এখন প্রিয় জুটিকে পর্দায় দেখতে ভক্তদের অপেক্ষার পালা শুরু।

দুজনেই এখন ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন। ‘গোবিন্দ নাম মেরা’ সহ শ্যাম বাহাদুর ও আনন্দ তিওয়ারির নতুন সিনেমায়ও দেখা যাবে ভিকিকে। ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার ৩’ ও ‘ফোন ভূত’, ‘জি লে জরা’-এর মতো বেশ কিছু সিনেমায় শীঘ্রই দেখা যাবে ক্যাটরিনাকে। তবে কাজের ব্যস্ততা কাটিয়ে এই দম্পতি প্রেমও করছেন চুটিয়ে। ছুটি কাটাতে প্রায়ই এ দিক সে দিক উড়ে যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments