রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপর্ষদের স্বতন্ত্র পরিচালকদের সংখ্যা এক-তৃতীয়াংশ করার প্রস্তাব বিএসইসির
spot_img
spot_img

পর্ষদের স্বতন্ত্র পরিচালকদের সংখ্যা এক-তৃতীয়াংশ করার প্রস্তাব বিএসইসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা এক-পঞ্চমাংশ থেকে বাড়িয়ে এক-তৃতীয়াংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে গত ১৪ মে কর্পোরেট সুশাসন বিধিমালা ২০২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে।

খসড়া বিধিমালার মূল দিকগুলো হলো—

পর্ষদে ন্যূনতম ৫ ও সর্বোচ্চ ২০ জন পরিচালক (এসএমই প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১০)।

পর্ষদের অন্তত এক-তৃতীয়াংশ বা ন্যূনতম ৩ জন স্বতন্ত্র পরিচালক।

প্রতিটি পর্ষদে কমপক্ষে একজন নারী পরিচালক বাধ্যতামূলক।

উদ্যোক্তা ও পরিচালকরা মিলিয়ে অন্তত ৩০% শেয়ার ধারণ করতে হবে।

স্বতন্ত্র পরিচালক ৩ বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন; সর্বোচ্চ দুই মেয়াদ (৬ বছর), এরপর ৩ বছরের বিরতি।

স্বতন্ত্র পরিচালকের জন্য ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা (নারীদের ক্ষেত্রে ৮ বছর)।

অডিট, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট—এই তিনটি সাব-কমিটি গঠন।

চেয়ারম্যান ও এমডি/সিইও আলাদা ব্যক্তি হতে হবে।

চূড়ান্ত লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে; ৩ বছর দাবিহীন থাকলে তা সিএমএসএফে যাবে।

প্রতি বছর কর্পোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক এবং ইএসজি প্রতিবেদন উৎসাহিত করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments