বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: চলছে চরম উত্তেজনা
spot_img
spot_img

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: চলছে চরম উত্তেজনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরাক ও সিরিয়ার পর ইরানের এবার লক্ষ্য পাকিস্তান। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বালুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তারা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি শিবির ধ্বংস হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এটা হলো কোনোরকম উসকানিহীন সহিংসতা। দুইটি শিশু মারা গেছে। তিনজন আহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ‘এটা হলো পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এই আক্রমণ একেবারেই মানা যায় না। এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে।

গাজার সংঘাত নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এই আক্রমণ সেই উত্তেজনা আরো বাড়াতে পারে। এর মধ্যে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে আর ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে।

ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উত্তেজনাও আছে। অতীতে সীমান্তে জৈশ আল-আদিলের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে, কিন্তু এরকমভাবে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেনি ইরান। সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments