ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়েছে। নিহতদের সবাই নারী এবং শিশু। পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি বলেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।
বাসিন্দারা জানিয়েছেন, ড্রেনের কাছে একটি প্রাচীর ধসে পড়েছিল। এসময় পদদলিত হয়ে বেশ কয়েক জন নিহত ও আহত হয়।
যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments