বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের
spot_img
spot_img

পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। দুবাইয়ে ভারতকে উড়িয়ে ১০ উইকেটে জিতল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের প্রথম জয়।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ১৫১ রানে আটকে রাখে পাকিস্তান। লক্ষ্য তাড়ায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান বুঝিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি ক্রিস গেইল বা আন্দ্রে রাসেলদের মতো হার্ডহিটারদের খেলা নয়। ক্ল্যাম, কুল, ক্যালকুলেটিভ হয়ে সহজে জেতা যায়। লক্ষ্য তাড়া করা যায়।

বাবর আজম ৫২ বলে ৬৮ রান করেছেন। রিজওয়ান ৫৫ বলে করেছেন ৭৮ রান। বাউন্ডারিও যেন হিসেব করে মেরেছেন দুজন। বাবরে ব্যাট থেকে আসে ৬ চার ও ২ ছক্কা। রিজওয়ান মেরেছেন সমান ৬ চার ও ৩ ছক্কা। ব্যাটিংয়ে এক মুহূর্তের জন্য জড়তা ছিল না।

এর আগে পাকিস্তানের বোলিংও ছিল নিয়ন্ত্রিত। শুরুটা করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে শুরুর দুই ওভারেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট নেন। শুরুর ধাক্কার পরপরই হাসান আলী তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট। কিন্তু ব্যাট হাতে পাকিস্তানের আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার ৫৭ রানের ঝকঝকে ইনিংসে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় ভারত।

ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রান রেট কখনো ছয়ের নিচে নামতে দেয়নি। পাওয়ার প্লে’তে রান ৩ উইকেটে ৩৬। ১০ ওভারে রান ৬০ রান। রোহিত (০) ও রাহুল (৩) আউট হওয়ার পর যাদব ১টি চার ও ১টি ছক্কায় ১১ রান করেছিলেন। কিন্তু হাসান আলী তাকে প্রথম ওভারেই আউট করেন।

কোহলিকে সঙ্গ দেন পান্ত। দুজনের ৪০ বলে ৫৩ রানের জুটিতে রানের চাকা সচল থাকে। পান্ত স্বভাবসুলভ করে ৩০ বলে ৩৯ রান করে আউট হন। এরপর জাদেজা ১৩ বলে করেন ১৩ রান। জাদেজার সঙ্গে ৪১ রানের জুটির ২৭ রান একাই করেন কোহলি।

ভারতের অধিনায়ককে ফিরিয়ে রানের চাকায় লাগাম টেনেছিলেন আফ্রিদি। কিন্তু শেষ ওভারে ১৭ রান খরচ করে নিজের বোলিং ফিগার নষ্ট করেন। ৩১ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। ৪৪ রানে ২ উইকেট পেয়েছেন হাসান আলী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments