মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপারটেক্স ক্যাবলসের আইপিও’তে বিশেষ ছাড়
spot_img
spot_img

পারটেক্স ক্যাবলসের আইপিও’তে বিশেষ ছাড়

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান পারটেক্স ক্যাবলসের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ এর রুল ৩,সাব রুল (২), ক্লজ (পি) এর পরিপালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয় যা আজ ১২ জানুয়ারি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ এর রুল ৩’তে আইপিও’র জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন সে বিষয়ে বলা হয়েছে। এই ধারার সাব রুল (২), ক্লজ (পি)’তে বলা হয়েছে, পাবলিক অফারের আবেদন জমা দেওয়ার সর্বশেষ দুই বছরের মধ্যে বোনাস শেয়ার ছাড়া পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে পারটেক্স ক্যাবলসকে এই আইন পরিপালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ৩০ জুন ২০২২ এর পর কোম্পানিটি আইপিও ছাড়া অন্য কোন ভাবে ক্যাপিটাল ইস্যু করতে পারবে না বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments