বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব
spot_img
spot_img

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চীনের একটি প্রস্তাব বিবেচনা করছে। বৃহস্পতিবার সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

চীনের সরকারি সংস্থা চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন (সিএনএনসি) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। সৌদি কর্মকর্তারা আশা করছেন, চীনের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তাদের নিজস্ব ইউরেনিয়াম মজুত না করার প্রতিশ্রুতিসহ সৌদি আরবে নতুন পারমাণবিক শিল্পকে সহায়তা করার শর্তগুলি শিথিল করতে চাপ দিবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,ছে, চীন রিয়াদকে এই ধরনের প্রয়োজনীয়তা মেনে চলার জন্য জোর দিচ্ছে না। অথচ এই বিধিগুলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের উদ্দেশ্যে করা হয়েছে। সৌদি আরব এবং চীন সাম্প্রতিক বছরগুলিতে তাদের সম্পর্ক গভীর করেছে। বিষয়টি ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়েছে।

চীন সাম্প্রতিক বছরগুলিতে তার পারমাণবিক শক্তি শিল্প বিদেশে রপ্তানির চেষ্টা করেছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সফরে গিয়েছিলেন। গত জুনে রিয়াদে আরব-চীন ব্যবসায়িক সম্মেলনের সময় এক হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments