ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পিএসজির কোচ ক্রিস্টোফার গালতিয়ের আগামী মৌসুমে দলটির কোচ থাকছেন না। বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে। বাকি কেবল ঘোষণা।

প্যারিসের দলটির কোচ হিসেবে হুলিয়ান নাগেলসম্যানের নাম শোনা যাচ্ছিল। বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হওয়া এই কোচ ফ্রান্সের রাজধানীর দলটির দায়িত্ব নেওয়ার বিষয়ে এগিয়ে ছিল।
সংবাদ মাধ্যম দাবি করেছে, এই জার্মান কোচ দায়িত্ব নিচ্ছেন না। শেষ সময়ে এসে দুই পক্ষের আলোচনা থেমে গেছে বলে জানানো হয়েছে। পিএসজির ডাগ আউটে দাঁড়ানোর দৌঁড়ে এখনও বেশ কিছু বড় নাম আছে। এর মধ্যে জিনেদিন জিদান অন্যতম। যদিও ফ্রান্সম্যান জিদান জানিয়ে দিয়েছেন, তিনি পিএসজির কোচ হওয়ার বিষয়ে আগ্রহী নন।
এর বাইরে টটেনহ্যাম থেকে চাকরি ছাড়া ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তে, আর্জেন্টাইন কোচ মার্সেলো বেলার্ডোর নাম শোনা যাচ্ছে। বেলার্ড এর আগে এক মৌসুম পিএসজির কোচ ছিলেন। এছাড়া হোসে মরিনহো, লুইস এনরিকে ও থিয়াগো মোত্তা দলটির কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments