বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপিছু ছাড়ছে না পতন: লোকসান বাড়ছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

পিছু ছাড়ছে না পতন: লোকসান বাড়ছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ৩৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩০.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯১৫ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৩২.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫০.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৫.৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৭৫ টির, কমেছিল ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৯১৩টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৭৯ বার হাতবদল হয়েছিল। আজ দিন  শেষে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ২৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৩.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫৬৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments