রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজি হারিয়ে শঙ্কায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজি হারিয়ে শঙ্কায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩ অক্টোবর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ১২.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২.৪৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১২.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৮৬২টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৫৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২.৯৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বৃদ্ধি পায় ৮৭টির, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত রয় ১৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৮৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ১৯ হাজার ৭৩২টি শেয়ার ১ লাখ ২০ হাজার ২০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৫ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১০.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫৬.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২১৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৪১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮৪ লাখ ৬২ হাজার ৮২৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments