ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করতে চায় বীমা খাতের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি মঙ্গলবার হোমল্যান্ড লাইফের প্রধান কার্যালয়ের ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে আইপিও একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষরিত হওয়ায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
আইপিও চুক্তিতে স্বাক্ষর করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমেদ চৌধুরী (এফসিসিএ)।
এ প্রসঙ্গে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সচিব মোহাম্মদ আইয়ুব হাসমী ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হলে একটি কোম্পানির যে নির্দেশনাগুলো মানতে হয় আমরা সবই মেনে আসছি। বেশ কয়েক বছর ধরে আমাদের কোম্পানি মুনাফায় রয়েছে। এক কথায় কোম্পানির অবস্থা খুব ভালো। কোম্পানির ব্যবসা প্রসারনের জণ্য আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যয় করবো।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা (এফসিএ)। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য: আইপিও মাধ্যমে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ১৮ কোটি এবং সাধারণ বিনিয়োকারীদের কাছ থেকে ১২ কোটি মোট ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ
























Recent Comments