বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপুঁজিবাজারকে করোনার প্যাকেজের আওতায় আনার আহ্বান
spot_img
spot_img

পুঁজিবাজারকে করোনার প্যাকেজের আওতায় আনার আহ্বান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এই প্যাকেজের আওতায় রয়েছে। কিন্তু এই প্যাকেজের আওতায় পুঁজিবাজারের জন্য কোনো প্রণোদনা থাকছে কী-না সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তাই পুঁজিবাজারকে করোনা প্যাকেজের আওতায় আনার জন্যে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।

জানা যায়, ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান, রফতানিমুখী প্রতিষ্ঠান, এসএমই, কৃষি (পোল্ট্রি, ফিশারিজ, ডেয়ারিসহ) ইত্যাদি খাত এই প্যাকেজের আওতায় রয়েছে। কিন্তু পুঁজিবাজার সংক্রান্ত কোন কিছু এই প্যাকেজে উল্লেখ না থাকায় পুঁজিবাজারকে এর আওতায় আনার আহ্বান জানান। যদিও অর্থনীতিতে করোনার প্রভাব সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুঁজিবাজারেও করোনার প্রভাব (নেতিবাচক) পড়েছে। বিশ্বের পুঁজিবাজারে শেয়ারের সূচক ২৮ থেকে ৩৪ শতাংশ পর্যন্ত কমে গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্যাকেজ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্যাকজে উদ্যোক্তা, কৃষক, দরিদ্র মানুষসহ সবার জন্যেই কিছু না কিছু থাকছে। কিন্তু তিনিও পুঁজিবাজার নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি . কে. এম মিজানউররশিদ চৌধুরী বলেন, দীর্ঘ ক্লান্তি কাল পার করে এসেছে পুঁজিবাজার। লক্ষ লক্ষ বিনিয়োগকারী হারিয়েছে তাদের পুঁজি। বর্তমানে আরো ভয়াবহ অবস্থায় রয়েছে বিনিয়োগকারীরা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে পড়তে হচ্ছে আর্থিক সংকটেও। এ অবস্থায় বিনিয়োগকারীরা সর্বশান্ত সর্বহারা। তারা অভাবের কারণে চলতে ফিরতে পারছেনা। তাদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, ঘোষিত প্যাকেজের আওতায় পুঁজিবাজারকেও আনা হোক। নয়তো বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পুঁজিবাজারের জন্য একটি প্যাকেজ ঘোষণা করা হোক।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতির আগে থেকেই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। তাদের এ ক্ষতির সাথে নতুন করে যোগ হয়েছে করোনাভাইরাস। এ অবস্থায় বিনিয়োগকারীদের টিকে থাকাটা কঠিন। সব বিষয় বিবেচনা করে পুঁজিবাজারের জন্য একটি প্রণোদনা ঘোষণার আহ্বান জানান বাজার সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments