ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ ফেব্রুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৮৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৬৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৩৯.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮২.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৪ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার ৮ টি শেয়ার ১ লাখ ৬৩৭ হাজার ৩১১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩০ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩৮ শতাংশ বা ১৬৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৭৬.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪৫.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬৭.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০ টির, কমে ৩৬৫ টির এবং অপরিবর্তিত রয় ৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬৮ টি শেয়ার ২ লাখ ১৭ হাজার ২৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯১৫ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৫ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৭ শতাংশ বা ১৫০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫১.৬১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৪ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৫৪২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৫৩ লাখ ২১ হাজার ১৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৭ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৪৭১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments