রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপুঁজিবাজারের নেতিবাচক প্রভাবে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারের নেতিবাচক প্রভাবে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ মে, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ০৩২.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ২১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ০১ লাখ ৩০ হাজার ৭৫১ টি শেয়ার ৯৭ হাজার ৬৪০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮০ শতাংশ বা ৩৮.৬৯ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭৪৬.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ০৩৭.২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭৫৩.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৪ টির, কমেছে ২৭১ টির এবং অপরিবর্তিত রয় ৫২ টির। অর্থাৎ গত কার্যদিবসে পুঁজিবাজারে বৃদ্ধি পায় ১৮.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৯৭২ টি শেয়ার ৯৭ হাজার ৪৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৭৮ কোটি ০২ লাখ ৯৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৫১ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ২৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ২৬৭.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৮৯ হাজার ১৪৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments