শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার: প্রধানমন্ত্রী টাস্ক
spot_img
spot_img

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার: প্রধানমন্ত্রী টাস্ক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পোল্যান্ডের লাবলিন অঞ্চলে বিস্ফোরণের ঘটনাটি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়ে থাকতে পারে। নমুনা বিশ্লেষণের পর এমন ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। লাবলিন ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল।

বৃহস্পতিবার পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণের ওই ঘটনায় অন্তত ১০ মিটার চওড়া গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। যে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে সেটি সম্ভবত রাশিয়ার কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র।

ডোনাল্ড টাস্ক বলেন, ‘বেশিরভাগ আলামত বিশ্লেষণ এবং উদ্ধার হওয়া টুকরোগুলো দেখে মনে হচ্ছে এটি একটি রুশ কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র।’

বৃহস্পতিবার ভোরে লুবলিন অঞ্চলের টারনাওয়া কোলোনিয়া এলাকার বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। বিস্ফোরণের ধাক্কায় তাদের বাড়ির জানালা কেঁপে ওঠে। ওই সময় ইউক্রেনে হামলা চালাচ্ছিল রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে লিখেছেন, ‘গতরাতে রাশিয়ার একটি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল পোল্যান্ডের ভেতর দিয়ে উড়ে যায়। যা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছে।’ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘিত হয়েছে।

পোল্যান্ডের পুলিশ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানটি জনমানবহীন। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments