
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সোমবার গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে বিওএ সভাপতি ও মহাসচিব বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস আয়োজনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত অবহিত করেন প্রধানমন্ত্রীকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বিওএ সভাপতি ও মহাসচিবকে। বঙ্গবন্ধু কন্যা গেমসটি সফলভাবে আয়োজনের জন্য বিওএ’কে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উপলক্ষে আগামী ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকায় বসছে বাংলাদেশ গেমসের নবম আসর। জাতির জনকের প্রতি সম্মান জানিয়ে বিওএ এবার এই গেমসের নামকরণ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।
































Recent Comments