
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করতে চেয়েছিল সারাজ ফাইবার টেক লিমিটেড। যে কারণে কোম্পানিটির কিআইও বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মের তালিকাভুক্তির মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের জন্য বিএসইসির কাছে প্রসপেক্টাস জমা দেয় সারাজ ফাইবার টেক। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানির জমাকৃত প্রসপেক্টাস অনুসন্ধান করে কমিশন দেখেছে যে, কোম্পানির নিজস্ব কোন জমি নেই। যে জমি রয়েছে তা পরিচালকদের নামে এবং লিজ নেওয়া জমি। সেই পরিচালকদের জমি বন্ধ রেখে আবার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে যা আইনসিদ্ধ নয় বলে কমিশনের কাছে মনে হয়েছে। সে কারণে কোম্পানিটির কিআইও বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এ ব্যাপারে সারাজ ফাইবারের ইস্যু ম্যানেজার সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইমাম হোসেন ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, জমি সংক্রান্ত জটিলতার কারণে সারাজ ফাইবারের কিআইও বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দু’জন ডিরেক্টরের ব্যক্তিগত নামে জমি থাকায় সমস্যা তৈরি হয়েছে। এখন জমিগুলো কোম্পানির নামে ট্রান্সফার করে দিলে সে সমস্যা দূর হয়ে যাবে বলে জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments