সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভপ্রাইম ব্যাংকের ঋণ খেলাপি বেড়েছে ২৯ শতাংশ, আমানত ঝুঁকিতে পড়ার আশঙ্কা (পর্ব-২)
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের ঋণ খেলাপি বেড়েছে ২৯ শতাংশ, আমানত ঝুঁকিতে পড়ার আশঙ্কা (পর্ব-২)

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির বিভিন্ন প্রতিষ্ঠানে বৃহৎ আকারে ঋণ (লার্জ লোন) বিতরণ আশঙ্কাজনকহারে বেড়েছে। ফলে ব্যাংকটির খেলাপি ঋণ আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে কোম্পানিটির খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ব্যাংকটির ঋণ খেলাপি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে এই বৃহৎ আকারের ঋণ বৃদ্ধির ফলে আগামীতে নিঃসন্দেহে ব্যাংকটির খেলাপি ঋণ চরম আকার ধারণ করবে এবং ব্যাংকটির আমানতকারীদের আমানত ঝুঁকির মধ্যে পড়বে বলে মতামত দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

পূবালী ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) লিটন মিয়া বলেন, যেকোনো ব্যাংকের ঋণ খেলাপি ৫ শতাংশ হলেই আমানতকারীদের আমানত ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাই ব্যাংকগুলোর ছোট ছোট আকারে ঋণ বিতরণ করা উচিত। যেকোনো প্রতিষ্ঠান বা গ্রুপকে মোট মূলধনের ১০ শতাংশের বেশি ঋণ দিলে তা অনেক সময় খেলাপির পর্যায়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেকোনো প্রতিষ্ঠানকে বড় আকারে ঋণ বিতরণের চেয়ে ছোট আকারে ঋণ বিতরণ করা হলে খেলাপি হওয়ার ঝুঁকি কম থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর (২০২৪) প্রাইম ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ এসে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ প্রতিষ্ঠানটির যেভাবে লার্জ লোন বিতরণ বাড়ানো হচ্ছে তাতে করে খুব শিগগিরই ঋণ খেলাপি ৫ শতাংশ অতিক্রম করবে, যা আগামীতে ব্যাংক ও আমানতকারীদের জন্য মোটেই ভালো কিছু বয়ে আনবে না। ইতিমধ্যে খাত সংশ্লিষ্টরা নতুন করে ব্যাংকটিতে আমানত রাখার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলেছেন।

তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত বছর প্রাইম ব্যাংক ঋণ বিতরণ করেছে ৩৪ হাজার ৩৪৫ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৫২৩ টাকা। এর মধ্যে ৪০ প্রতিষ্ঠানের প্রত্যেককে মোট মূলধনের ১০ শতাংশের বেশি করে লোন বা ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক। টাকার অঙ্কে যার পরিমাণ ১৯ হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা বা ৫৬ শতাংশের বেশি। এর আগের বছর যা ছিল ১৮ হাজার ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকা। গত বছর কোম্পানিটির মোট মূলধন ছিল ৪ হাজার ৬২৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা।

জানা গেছে, ২০২৪ সালে প্রাইম ব্যাংকের ঋণ খেলাপি হয়েছে এক হাজার ৪৪৮ কোটি ৯০ লাখ টাকা। এর আগের বছর যা ছিল এক হাজার ১১৬ কোটি ৮০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ঋণ খেলাপি বেড়েছে ৩৩২ কোটি ১০ লাখ টাকা বা ২৯ শতাংশের বেশি।

প্রাইম ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,২৫) নিট সুদ জনিত আয় আশঙ্কাজনকহারে কমেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন,২৪) সুদজনিত নিট আয় হয়েছে ৪৯৫ কোটি ১০ লাখ ৬৮ হাজার ২৮৬ টাকা। আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তা এসে দাঁড়িয়েছে ২৪৯ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৪৭৬ টাকা। এক বছরের ব্যবধানে নিট সুদজনিত আয় কমেছে ২৪৫ কোটি ৫৩ লাখ ৮২ হাজার ৮১০।

এছাড়াও ব্যাংকের তারল্য সংকট থাকায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এজেন্টস থেকে প্রাইম ব্যাংক ধার নিয়েছে ১০ হাজার ৫৬০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৫৯২ টাকা। এর আগের বছর যা ছিল ৯ হাজার ৬৫০ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৬ টাকা। বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ধারের পরিমাণ বেড়েছে ৯০৯ কোটি ৭২ লাখ এক হাজার ৫৩৬ টাকা।

এসব ব্যাপারে জানতে প্রাইম ব্যাংকের কোম্পানি সচিব তানভির এ সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাংকের জনসংযোগ বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন। এর আগে জনসংযোগ বিভাগের প্রধান রায়হানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments