সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরপ্রেম নিয়ে সবচেয়ে প্রচলিত চারটি ভুল ধারণা সম্পর্কে জেনে নিন
spot_img
spot_img

প্রেম নিয়ে সবচেয়ে প্রচলিত চারটি ভুল ধারণা সম্পর্কে জেনে নিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাহিত্য আর সিনেমা আমাদের বহুদিন ধরে শিখিয়েছে—ভালোবাসা যেন দৈব ঘটনা, হঠাৎ করে ঘটে যায়। চোখে চোখ পড়ল, হয়তো ধাক্কা খেলেন, একটা গান হলো আর আপনি প্রেমে পড়ে গেলেন। মনে হলো, এই মানুষটাই আপনার সবকিছু পূর্ণ করে দিল। পেটের ভেতরের প্রজাপতি ওড়ার মতো অনুভূতিই যেন প্রমাণ আপনারা ‘সোলমেট’। কিন্তু বাস্তবতা ভিন্ন। দীর্ঘস্থায়ী ভালোবাসার জন্য শুধু আকর্ষণ বা মিল থাকাই যথেষ্ট নয়। ভালোবাসায় জড়ানোর আগে কিছু বাস্তব সত্য জানা জরুরি, যা আপনাকে ভীষণ কষ্ট ও হতাশা থেকে বাঁচাতে পারে।

১. আপনি কাউকে বদলাতে পারবেন না
ভালোবাসা মানেই কাউকে ‘ঠিক করে ফেলা’ নয়। কেউ আপনার ভালোবাসা পেলে ঠিক হয়ে যাবে, এটা প্রেম সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় ভুল ধারণাগুলোর একটি।

ফলে সেই আশা নিয়ে প্রেমের সম্পর্কে জড়াবেন না। মানুষ তখনই বদলায়, যখন সে নিজে পরিবর্তনের তাগিদ অনুভব করে। জোর করে পরিবর্তন আনার চেষ্টা সম্পর্কের মধ্যে হতাশা, দূরত্ব আর ভুল–বোঝাবুঝি তৈরি করতে পারে।

সর্বোচ্চ আপনি অপর পক্ষের ক্ষতিকর দিকগুলো সংশোধনের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করতে পারেন।

২. আপনি শুধু মানুষ নয়, তার প্যাটার্নের প্রেমেও পড়েন
অনেক সময় আমরা অজান্তেই একই ধরনের মানুষের প্রতি আকৃষ্ট হই, এমনকি সেই প্যাটার্ন যদি ক্ষতিকরও হয়। আমাদের অতীত অভিজ্ঞতা ও আবেগগত অভ্যাস আমাদের প্রেমের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

তাই নিজের প্যাটার্ন বোঝা খুব গুরুত্বপূর্ণ।

৩. সম্পর্কের খাতিরে নিজেকে বদলাতে হচ্ছে?
একটি সুস্থ সম্পর্ক কখনোই আপনাকে নিজের আসল সত্তা লুকাতে, দমিয়ে রাখতে বা লোপ করতে বাধ্য করবে না। একটা সুস্থ সম্পর্কে অপর পক্ষ আপনাকে আপনার মতো করেই গ্রহণ করবে।

যেখানে আপনাকে বারবার নিজেকে বদলাতে বা মানিয়ে নিতে হয়, সেখানে সত্যিকারের ভালোবাসা নেই, বরং আছে চাপ।

৪. আবেগ বা ‘স্পার্ক’ দিয়ে সম্পর্ক টেকে না
আবেগ বা স্পার্ক দিয়ে সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ একজন ব্যক্তি প্রথম দেখায় বা প্রথম ডেটে প্রেমে পড়েন সেভাবেই। কিন্তু প্রথমের আকর্ষণ বা উত্তেজনা সময়ের সঙ্গে কমে যায়—এটাই স্বাভাবিক।

দীর্ঘ মেয়াদে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন সম্মান, দায়িত্ববোধ, প্রতিনিয়ত চেষ্টা, ভুলে যাওয়া, ক্ষমা করা ও মানসিক পরিপক্বতা। কেবল আবেগের ওপর সম্পর্ক দাঁড়িয়ে থাকে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর।

শেষ কথা
ভালোবাসা সুন্দর। কিন্তু সেটিকে রঙিন চশমায় না দেখে বাস্তবতার আতশ কাচে দেখা আরও গুরুত্বপূর্ণ। এই কঠিন সত্যগুলো মেনে নিলে আপনি শুধু ভালোবাসায় পড়বেন না, বরং সঠিকভাবে ভালোবাসতে শিখবেন। টেকসই আর দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments