সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন নাজনীন নীহা
spot_img
spot_img

প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন নাজনীন নীহা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তরুণ অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার গুঞ্জনের সূত্রপাত অন্য কারও নয়, স্বয়ং অভিনেত্রীর একটি ফেসবুক আপডেট থেকেই। নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর বাগ্‌দানের খবর। যদিও নীহা জানিয়েছেন, তিনি বাগ্‌দানের ঘোষণা দেননি; শুধু জানাতে চেয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন।

সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধারণা করেন, গোপনে বাগ্‌দান সেরে ফেলেছেন অভিনেত্রী। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন। নীহার ওই পোস্টে প্রায় সাড়ে তিন হাজার মন্তব্য এবং প্রায় ১৮ হাজার প্রতিক্রিয়া এসেছে।

পরে বিষয়টি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নাজনীন নীহা। তিনি বলেন, আমি কিন্তু কোথাও বাগ্‌দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।

প্রথমবারের মতো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও সেই বিশেষ মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে চান না অভিনেত্রী। নীহা বলেন, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।

তবে প্রেমিক কে-সেই প্রশ্নের উত্তর আপাতত রহস্যই থাকছে। অভিনেত্রীর ভাষ্য, উপযুক্ত সময় এলেই দুজনের পরিচয় সবার সামনে তুলে ধরা হবে। এখনই সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বলতে চান না তিনি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন নাজনীন নীহা। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ। এবার অবশ্য গুঞ্জন নয়, নিজের মুখেই প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করলেন এই অভিনেত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments