শুক্রবার, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাইনাল পুনরায় খেলতে অনলাইন পিটিশন, ৮০ হাজারের বেশি সই
spot_img
spot_img

ফাইনাল পুনরায় খেলতে অনলাইন পিটিশন, ৮০ হাজারের বেশি সই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। হারের পর অনলাইনে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার কিছু সমর্থক। রেফারিং নিয়ে আপত্তি তুলে করা ওই পিটিশনে ইতোমধ্যে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। পিটিশনে দাবি করা হয়েছে, ফাইনালে দায়িত্ব পালন করা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করেছেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তাদের অভিযোগ। পিটিশনে রেফারিংয়ের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

তবে ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, এ ধরনের অনলাইন পিটিশনের ভিত্তিতে কোনো ম্যাচ পুনরায় আয়োজনের বিধান নেই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও এখন পর্যন্ত ফাইনালের ফলাফল বা রেফারিং নিয়ে কোনো আনুষ্ঠানিক পুনর্বিবেচনার ঘোষণা দেয়নি।

বিশ্বকাপ চলাকালেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালের পর ফ্রান্সের কিছু সমর্থকও বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন চালু করেছিলেন। সেই পিটিশনেও কয়েক হাজার মানুষ স্বাক্ষর করলেও টুর্নামেন্টের ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments