বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদফাইন্যান্সে ভর করেও বাড়েনি সূচক: মিশ্র প্রতিক্রিয়ায় পুঁজিবাজার
spot_img
spot_img

ফাইন্যান্সে ভর করেও বাড়েনি সূচক: মিশ্র প্রতিক্রিয়ায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৪.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৩.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬০.২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২২.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ২০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.১৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ০৫ লাখ ৭৬ হাজার ৫৩৪ টি শেয়ার ১ লাখ ৬৮ হাজার ৮২২ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ২১১.৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ১৬০.৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ৯২৮.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৬ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৪৭ লাখ ০৪ হাজার ৮৬৫ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ২৯ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৩৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪০.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ২৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments