
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হেমায়েত উল্লাহকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে দ্য ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআর)। বুধবার ১৫ সেপ্টেম্বর আইডিআরএ’র পরিচালক মো: শাহ আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজ ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফারইষ্ট লাইফের সিইও’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পেয়েছে আইডিআরএ। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ আর্থিক অনিয়মও ঘটেছে। যে কারণে সিইও হেমায়েদ উল্লাহকে তার পদ থেকে বহিস্কার করেছে আইডিআরএ। তার অনুপস্থিতে কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলমগীর কোম্পানির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.




























Recent Comments