ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে ভালো নেই। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে তার নাকের ওপরে অস্ত্রোপচার হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে ফারিণ নিজেই বিষয়টি জানিয়েছেন।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, দূর দেশের মাটিতে, আমার বাবা-মাকে ছাড়া, আমার জীবনের এটিই প্রথম অস্ত্রোপচার। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমার ছোট ভাই আমার পাশে ছিল।
সম্প্রতি ভারতের নির্মাতা পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমাতে দর্শক ফারিণকে দেখেছেন। সিনেমার প্রচারে কলকাতায়ও গিয়েছিলেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, এই অভিনেত্রীর নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছেন ফারিণ। আগামী ১৮ মার্চ তার সেলাই কাটা হবে। তারপরই ঢাকায় ফিরবেন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments