ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৬০০ কোটি টাকার ফুল্লি রিডেম্বল নন-কনভার্টেবল কূপন বিয়ারিং পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি।

আজ বুধবার (০৯ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
তথ্যমতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৬০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিজেন্ট কনভারটেবল, ফ্লটিং রেট, মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পারপাচুয়াল বন্ডটির কূপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ। যা সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়্যাল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড কোম্পানির এডিশনাল টায়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড কাজ করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments