শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি‘ফাস্ট এক্স’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে মুগ্ধ জিপি স্টার গ্রাহকগণ!
spot_img
spot_img

‘ফাস্ট এক্স’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে মুগ্ধ জিপি স্টার গ্রাহকগণ!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গ্রাহকদের সেরা ও অনন্য সব অভিজ্ঞতা দেয়ার ক্ষেত্রে গ্রামীণফোন সবসময়ই এক ধাপ এগিয়ে। এই প্রচেষ্টাকে অক্ষুণ্ধসঢ়;ণ রেখে এবারে জিপি স্টার গ্রাহকদের জন্য চলতি বছরে মুভিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকা ‘ফাস্ট এক্স’ চলচ্চিত্রের এক বিশেষ প্রদর্শনী আয়োজন করেছে গ্রামীণফোন। চট্টগ্রাম ও রাজশাহী জেলার জিপি স্টার প্লাটিনাম ও জিপি স্টার প্লাটিনাম প্লাস গ্রাহকদের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

গত জুন ০৯, ২০২৩ তারিখে রাজশাহীর স্টার সিনেপ্লেক্স এবং চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেডে ফাস্ট এক্স’এর বিশেষ প্রদর্শনী দু’টির আয়োজন করা হয়। আয়োজনকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য রাজশাহীতে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আকিল আখতাব রেজোয়ান এবং চট্টগ্রামে জনপ্রিয় সংগীত পরিচালক পিরান খান স্থানীয় দর্শকদের সাথে সিনেপ্লেক্সে যোগ দেন। ইতোপূর্বে গ্রামীণফোন ঢাকার গ্রাহকদের জন্য এমন আয়োজন করলেও ঢাকার বাইরের গ্রাহকদের জন্য স্টার সিনেপ্লেক্সের মত প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোনের এমন স্ক্রিনিং এবারেই প্রথম।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং এন্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, “জিপি স্টার গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা সবসময়ই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি, যাতে তারা সাধারণ মোবাইল সেবার বাইরেও বিশেষ কিছুর সুবিধা পান। এবারে রাজশাহী আর চট্টগ্রাম জেলার জিপি স্টারদের জন্য আমরা স্পেশাল মুভি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। তাদের জন্য এমন স্মরণীয় সন্ধ্যার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। উপস্থিত সকলকে গ্রামীণফোনের সাথে থাকার জন্য ধন্যবাদ”।

গ্রামীণফোনের অফিশিয়াল ফেসবুক পেইজে প্রি-রেজিস্ট্রেশন করা গ্রাহকদের ক্রমানুসারে
স্ক্রিনিংয়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। স্টার সিনেপ্লেক্সের মত একটি জনপ্রিয় বিনোদন আউটলেটের সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোন আবারো নিজেদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments