বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা
spot_img
spot_img

ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বয়স মাত্র ১৮ হলেও তার প্রতি ছিল বিশেষ আগ্রহ। এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ফিরলেও ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে।

ফাহমিদুলের ফেরার বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি ফিরে গেছে। স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব দিক বিবেচনা করেই চূড়ান্ত দল গড়েছেন।

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ফরোয়ার্ডকে নিয়ে আগেই করেছিলেন প্রশংসা। অথচ এখন তার মত, ফাহমিদুল জাতীয় দলে খেলার মতো প্রস্তুত নন, ‘সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।

ক্যাবরেরার এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন দল গঠনে কোচের ভূমিকা নিয়ে। অনেকে আবার সন্দেহ করছেন জাতীয় দলে সিন্ডিকেটের উপস্থিতি রয়েছে কিনা। এদিকে দেশে ফিরে কোচ ক্যাবরেরা কথা বলেছেন নতুন ফুটবলার হামজাকে নিয়েও। তিনি বলেন, ‘হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।

ফাহমিদুলের জাতীয় দলের স্বপ্ন আপাতত থেমে গেলেও সমর্থকদের প্রশ্ন আসলে কি শুধু প্রস্তুতির ঘাটতি, নাকি এর পেছনে আরও কিছু কারণ রয়েছে?

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments