মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাহমিদুলকে শুরুর একাদশে রেখে নামছে বাংলাদেশ
spot_img
spot_img

ফাহমিদুলকে শুরুর একাদশে রেখে নামছে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবে ক্যাম্পে ডেকে কয়েকদিন পরখ করার পর ফাহমিদুল ইসলামকে গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে রাখেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এটি নিয়ে অনেক সমালোচনা হয়। এবার এই ফাহমিদুলকে নিয়ে ভুটানের বিপক্ষে আক্রমণের ছক কষেছেন বাংলাদেশ কোচ।

জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ইতালিপ্রবাসীর ফুটবলার শুরুর একাদশে আছেন। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে লড়াইটি প্রস্তুতির বলে পুরো দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন ক্যাবরেরা। সেই পরীক্ষায় হামজা চৌধুরীকেও বদল করার ইঙ্গিত দিয়েছিলেন স্প্যানিশ এ কোচ। তবে হামজা আছেন শুরুর একাদশে।

ভুটানের বিপক্ষ বাংলাদেশের ফরমেশন ৪-৩-৩। গোলপোস্টের নিচে যথারীতি আস্থার প্রতীক মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণের সঙ্গে আছেন তারিক কাজী এবং সাদ উদ্দিন। হামজার সঙ্গে মাঝমাঠে আছেন ডেনমার্ক প্রবাসী জামাল। তিনি ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না।

বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন (ডিফেন্ডার), সোহেল রানা, হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া (মিডফিল্ডার), কাজেম শাহ, ফাহমিদুল ও রাকিব হোসেন (ফরোয়ার্ড)।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments