বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত
spot_img
spot_img

ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নানান কল্পনা-জল্পনা শেষে গেল পরশু রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইন্টার মায়ামিতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো উন্মোচন করেন টুর্নামেন্টটির ট্রফি। দুই বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টের ২১ তম আসর এটি।

এর আগে প্রথমবারের মতো ২০০০ সালে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ফিফা ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়ে এই টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপাজয়ী দল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

গেল আসরে সাতটি দল অংশগ্রহণ করলেও প্রথমবারের মতো ২০২৫ সালে বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের ১৫ জুনে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এবারের আসরটির আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আটটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়াই করবে ৩২টি দল। সেখান থেকে শীর্ষ ১৬টি দল খেলবে নক আউট পর্ব। এরপর আটটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল। সবশেষ ১৩ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরটির।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্লাব বিশ্বকাপ নিয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারে। বিশ্বের যে কোনো জায়গার যে কোনো খেলোয়াড় এই ক্লাবগুলোর একটিতে খেলার স্বপ্ন দেখতে পারে। টুর্নামেন্টে অংশগ্রহণ করা সকল ক্লাবই বিশ্বের সেরা ক্লাব।’ এবারের আসরে ইউরোপ থেকে ১২টি দল অংশগ্রহণ করবে এবং দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দলসহ এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে চারটি করে দল খেলবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments