রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ: কবে পাবেন হার্ভার্ডের সনদ জানেন না ১৩ শিক্ষার্থী
spot_img
spot_img

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ: কবে পাবেন হার্ভার্ডের সনদ জানেন না ১৩ শিক্ষার্থী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হার্ভার্ড ইউনিভার্সিটিতে ২০২৪ সালের স্নাতকদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানের পর দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু আসমার আসরার সাফি এখনও সেই ডিগ্রি পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

সাফি ছাড়া আরও ১২ শিক্ষার্থী একই পরিস্থিতিতে পড়েছেন। তারা সবাই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকের শিক্ষার্থী। কিন্তু অন্তত এক বছরের জন্য তাদের ডিগ্রি প্রদান করা হবে না।

গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিবির স্থাপন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড কর্পোরেশন গত মাসে বিশ্ববিদ্যালয়ে তিন সপ্তাহের ফিলিস্তিনপন্থি বিক্ষোভে জড়িত থাকার কারণে ২৩ মে এই বছরের স্নাতক অনুষ্ঠানের সময় এই শিক্ষার্থীদের তাদের ডিগ্রি গ্রহণ করতে বাধা দেয়।

হার্ভার্ড কলেজের সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিষয়ের শিক্ষার্থী সাফি বলেন, ‘আমি আমার আপিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’ সাফির মতো আরেক শিক্ষার্থী শ্রদ্ধা জোশিও এবার ডিগ্রি পাননি।

তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে আপিলের আবেদন শেষ করার পর, আমরা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। শিক্ষার্থী এবং অনুষদ সদস্যরা প্রক্রিয়াটির অস্পষ্টতার কারণে বেশ বিভ্রান্ত এবং আপিলের সময়সীমা অস্পষ্ট। আমরা অস্থিরতায় রয়েছি।’

সম্প্রতি হার্ভার্ডের এক বৈঠকে কলা ও বিজ্ঞান অনুষদ থেকে এ বছর ডিগ্রিপ্রাপ্তদের তালিকায় থাকা ১৩ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়ার পক্ষে কথা বলেছেন অনেকে। তবে তা কানে তোলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আল জাজিরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে এ ব্যাপারে জানতে চাইলে একজন মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে শিবিরে অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের কাছে প্রেসিডেন্ট (বিশ্ববিদ্যালয়ের) গারবারের লেখা চিঠির কথা উল্লেখ করব। এতে শাস্তিমূলক প্রক্রিয়াগুলির ফলাফলের ব্যাপারে কথা বলা হয়নি, বরং এটি নির্দেশ করে যে তিনি শৃঙ্খলা সংস্থাগুলোকে তাদের বিদ্যমান নজির এবং অনুশীলনের সাথে সামঞ্জস্য রেখে তাদের প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে নিতে বলেছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments