শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফ্র্যাঞ্চাইজি লিগে নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার
spot_img
spot_img

ফ্র্যাঞ্চাইজি লিগে নিষেধাজ্ঞায় তিন আফগান ক্রিকেটার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় দলের হয়ে খেলার থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেয়ায় দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে আগামী ২ বছর কোনো প্রকার এনওসি (ছাড়পত্র) দেয়া হবে না। এ ছাড়াও তাদের বর্তমান অনাপত্তিপত্রও বাতিল করা হয়েছে।

বিবৃতিতে জানা যায়, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও নাভিন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে, তাদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয়। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন। আর এতেই চটেছে আফগান ক্রিকেট বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের সঙ্গে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করার অপেক্ষায় আছে।

জানা যায়, এই তিন ক্রিকেটার বোর্ডের কাছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানান। এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার অনুমতিও চান তারা। এসিবির বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের হয়ে খেলা, যেটিকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, সেটির চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি এবং এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার কারণ হলো বাণিজ্যিক লিগগুলো। তারা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিয়ে মূল্যবোধ এবং আদর্শকে সমুন্নত রেখে এই সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার যে মূল্যবোধ ও আদর্শ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের, সে বিষয়ে সব খেলোয়াড়ের গুরুত্ব দেয়ার ব্যাপারে আলোকপাত করল এই সিদ্ধান্ত।

শুধু আগামী দুই বছরের অনাপত্তি পত্র দেয়া হবে না তাই নয়। বর্তমানে থাকা চুক্তিতেও অনাপত্তি পত্র দেবে না এসিবি। এতে করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হবে না তাদের। আগামী মৌসুমের জন্য নাভিনকে লখনৌ সুপার জায়ান্টস এবং ফারুকীকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে এবারের নিলাম থেকে মুজিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments