শুক্রবার, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন রানার অটোমোবাইলস
spot_img
spot_img

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন রানার অটোমোবাইলস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গতকাল ওসমানী মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এর কাছ থেকে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২” গ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসি এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, এ সময়ে মাননীয় শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সহ অন্যান অতিথিগণ উপস্থিত ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি বলেন দেশের অগ্রগতির জন্য বেসরকারি
শিল্পখাত অনেক অবদান রেখে যাচ্ছেন, তিনি আশা করেন আগামী ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের এই সকল শিল্পখাতের হাত ধরে আসবে।

পুরস্কার গ্রহণ শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা এই পুরস্কার আমি আমার সকল কর্মীকে উৎসর্গ করলাম যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইল পিএলসিকে এই পুরস্কার এনে দিয়েছেন।

রানার গ্রুপ বাংলাদেশের প্রথমসারির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যা ২০০০ সাল থেকে সুনাম ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। রানার গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি ২০১১ সাল থেকে ময়মনসিংহের ভালুকায় দেশের সর্ববৃহৎ এবং বিশ্বমানের নিজস্ব মোটর সাইকেল কারখানায় বাংলাদেশী ‌‌রানার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল এবং যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন করছে।

“রানার” একমাত্র “বাংলাদেশী অটোমোবাইল ব্র্যান্ড” যা মোটর সাইকেল ও থ্রি উইলার উৎপাদনের প্রতিটি ধাপে বৈশ্বিক গুনগত মান ও যথাযথ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে বলেই বিশ্বের নামি দামী ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশে একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রানার অটোমোবাইলস দেশের মানুষের আস্থা অর্জনের পাশাপাশি ২০১৭ সাল থেকে রানার “মেইড ইন বাংলাদেশ” ব্র্যান্ড এর মোটর সাইকেল নেপাল ও ভূটান এ রপ্তানির মাধ্যমে প্রথম বাংলাদেশী অটোমোবাইল রপ্তানীকারক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের পতাকাকে
বিদেশের মাটিতে নিয়ে গেছে এবং রপ্তানিশিল্পকে একটি নতুন উচ্চতায় পৌঁছে।

আমাদের মোটর সাইকেল ও থ্রি উইলার দেশের জন্য বয়ে আনবে অর্থনৈতিক সমৃদ্ধি, তৈরি করবে দক্ষ জনশক্তি, ও রপ্তানি বাজারকে বিশ্ব দরবারে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে এ লক্ষ্যে হাজার দক্ষ র্কমী নিরলস পরশ্রিম করে যাচ্ছনে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments