বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল করবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামি শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল পদ্ধতিতে এই আয়োজন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমান।
স্মরন সভা ও দোয়া মাহফিলে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments