বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবছরের প্রথমদিন জোভান-কেয়া পায়েলের ‘কবিতায় প্রেম’
spot_img
spot_img

বছরের প্রথমদিন জোভান-কেয়া পায়েলের ‘কবিতায় প্রেম’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সেরকম। আশা করছি, সবার ভালো লাগবে।

মাহতাব হোসেনের ভাষ্য, ‘গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক; নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।

জোভান ও কেয়াও কাজটি নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।

নির্মাতা জানান, নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments