ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রেতাদের ক্রয়াদেশ না থাকার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পর্যাপ্ত আয়ের অভাবে ২০১১ সাল থেকে কোম্পানিটি লোকসানে রয়েছে। এছাড়া বিক্রির স্বল্পতার কারণে উৎপাদন সক্ষমতার সন্তোষজনক ব্যবহার করা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় করোনা মহামারিতে বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যে কারনে চলতি বছরের এপ্রিল মাস থেকে উৎপাদন বন্ধ রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments