ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রজ্ঞা জয়সওয়াল মূলত তেলেগু চলচ্চিত্রে কাজ করেন। জয়সওয়াল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ ও সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসহ তার বুলিতে রয়েছে আরো বেশ কয়েকটি পুরস্কার। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ২০২৪-এর ১৫ আগস্ট মুক্তি পেল তার কমেডি মুভি ‘খেল খেল মে’।

‘বিরাটত্ত’র মাধ্যমে ২০১৪ সালে তামিল ভাষার চলচ্চিত্রে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তেলেগু পিরিয়ড ড্রামা কাঞ্চের (২০১৫) মাধ্যমে আলোচনায় আসেন প্রজ্ঞা। ‘হিন্দি চলচ্চিত্রে তার যাত্রা শুরু ‘টিটু এমবিএ’-এর মাধ্যমে। তারপর আবার দক্ষিণের সিনেমায় মন দেন।
সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বাণি কাপুর, তাপসী পান্নু প্রমুখ। এছাড়া পর্যাক্রমে, ‘স্ত্রী-২’ ও ‘ভেদা’ মুক্তি পাওয়ায় ‘খেল খেল মে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সকল বিষয় অনুযায়ী বলা যায় প্রজ্ঞা জয়সওয়াল এর এখন খারাপ সময় যাচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/কে.
























Recent Comments