বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশ-কোরিয়া চুক্তি: পায়রা নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা
spot_img
spot_img

বাংলাদেশ-কোরিয়া চুক্তি: পায়রা নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পায়রা নদীর উপর সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে চুক্তি হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর ভবনে কোরিয়ান সামহোয়ান কর্পোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি হয়।

রাজধানীর সেতু ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের পায়রা নদীর উপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করেন এবং তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক এ শিশুটির আবেদনে সাড়া দেওয়া বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

প্রায় সতেরশ’ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার বেয়াল্লিশ কোটি টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments