রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চট্টগ্রাম মিশন শুরু
spot_img
spot_img

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চট্টগ্রাম মিশন শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাটিতে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার দলটির সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামের সাগরিকায়। সে লক্ষ্যে আজ দুপুর ১২টায় ঢাকা থেকে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। ঢাকা এক্সপ্রেসকে বিশ্রামের জন্য না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় খেলতে পারছেন না বাভুমা। মিরপুর টেস্টের অনুশীলন থেকে চেষ্টা করে যাচ্ছিলেন টেম্বা বাভুমা। ইনজুরি থেকে মাঠের খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হলেন তিনি। বিষয়টি পরিষ্কার হয়েছিল মিরপুর টেস্ট চলাকালীন। দল যখন প্রথম টেস্ট জয়ের নেশায় তৃতীয় ও চতুর্থ দিনে বুঁদ হয়েছিল, তখনো একাডেমিক মাঠে চেষ্টা চালিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক। তবে কনুইয়ের ইনজুরিতে তাকে তখনো অস্বস্তিতে দেখা যায়। সাবলীলভাবে অনুশীলন করতে পারছিলেন না। তাতেই শঙ্কা জেগেছিল দ্বিতীয় টেস্টে তার হয়তো খেলা হবে না।

গতকাল আনুষ্ঠানিকভাবে সেটি জানিয়ে দেওয়া হয়। এদিকে টেস্ট সিরিজ ঘিরে ব্যাপক চনমনে ছিলেন তাসকিন। একাদশে না থাকলেও মাঠে নামার সুযোগ হয়েছিল তার। সেটি অবশ্য অল্প সময়ের জন্য, হাসান মাহমুদের বদলি হিসেবে। প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে নামা না হলেও অলস বসে থাকেননি তাসকিন। নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন প্রতিনিয়ত। মিরপুরে হারের অন্যতম কারণ হিসেবে ছিল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। পাশাপাশি এক পেসার নিয়ে বেশ ভুগেছে টাইগার বাহিনী।

তবে এবার তাসকিনকে স্কোয়াডে রাখা হয়নি ভিন্ন কারণে। বিশ্রামের কারণেই তাকে দলের বাইরে রাখা হয়েছে, এমনটিই ভেতরের খবর। আগামীকাল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে দুদল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে প্রোটিয়ারা এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাইগার বাহিনী। সোমবারেও চলবে অনুশীলন। এরপরে মঙ্গলবার থেকে খেলা শুরু হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments