সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ পর্যবেক্ষণ
spot_img
spot_img

বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ পর্যবেক্ষণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক ‘এমফ্যাসিস অব ম্যাটার’ এবং ‘অদার ম্যাটারস’ অনুচ্ছেদ যুক্ত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, নিরীক্ষক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর নোট ২.৪-এর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির নন-কন্ট্রোলিং ইন্টারেস্ট বাদে মোট নেতিবাচক ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৭ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা।

এত বড় নেতিবাচক ইকুইটি থাকা সত্ত্বেও কোম্পানিটি ‘গোয়িং কনসার্ন’ ভিত্তিতে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে—এমন ধারণার ভিত্তিতেই আর্থিক হিসাব তৈরি করা হয়েছে।

নিরীক্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, উল্লেখযোগ্য সঞ্চিত লোকসান থাকা সত্ত্বেও কেন ‘গোয়িং কনসার্ন’ ভিত্তিতে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, সে বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা দিয়েছে। তবে এ বিষয়ে নিরীক্ষকের মতামতে কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে, ‘অদার ম্যাটারস’ অংশে নিরীক্ষক উল্লেখ করেছেন, কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড এবং বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনও একই নিরীক্ষক দ্বারা নিরীক্ষিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ওপর নিরীক্ষক ‘আনমডিফায়েড ওপিনিয়ন’ বা শর্তহীন মতামত প্রদান করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments