ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ১.৩৬ টাকা।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে একত্রিত এনএভি হয়েছে ১৭.৪১ টাকা। গত বছর ছিলো ১৬.৭২ টাকা।
এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৬ টাকা। যা গত বছর একই সময়ে ছিলো ৬.২১ টাকা।
আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ এপ্রিল, ২০২৩।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments