ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্য পণ্য সরবরাহ সমবায় সমিতি লিমিটেড এর সাথে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ, সোমবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোমা পণ্য সরবরাহ সমবায় সমিতি লিমিটেড এর অফিস কক্ষে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর সম্পাদন করেছে। যার ফলে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড এর সকল পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শিত হবে। উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাদনা পরিচালক জনাব আমাদ চৌধুরী, এফসিএমএ ও বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্য পণ্য সরবরাহ সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান আবুল বাশার আব্দুল ওয়াহীদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন উভয় কোম্পানির কর্মকর্তাবৃন্দ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments