বুধবার, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
spot_img
spot_img

বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন একীভূত পাঁচটি ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা আমানতের অর্থ ফেরতের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আমানতের ওপর ঘোষিত ‘হেয়ারকাট’ ব্যবস্থা বাতিল করে তা দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করার আহ্বান জানান তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন আমানতকারীরা। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই জাতীয় সংসদে ‘হেয়ারকাট’ বাতিলের ঘোষণা দেওয়া হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি আমানতের মুনাফা পুনর্নির্ধারণের প্রস্তাব বাতিল এবং অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানান গ্রাহকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে তারা নিজেদের জমা অর্থ তুলতে পারছেন না। এতে চিকিৎসা, সন্তানের লেখাপড়া এবং দৈনন্দিন খরচ চালাতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

তারা আরও দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে দ্রুত আমানত ফেরতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। পাশাপাশি ‘হেয়ারকাট’ হিসেবে সংরক্ষিত অর্থও সম্পূর্ণভাবে আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

আমানতকারীদের ভাষ্য, তাদের দাবি বাস্তবায়িত হলে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারা আবার স্বাভাবিকভাবে ব্যাংকিং কার্যক্রমে অংশ নেবেন। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments