শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন চলাচল শুরু
spot_img
spot_img

বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন চলাচল শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুরু হয়েছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি। মঙ্গলবার ২৪ মে থেকে পাওয়া যাচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেনের টিকিট। দুই বছর বন্ধ থাকার পর শুরু হচ্ছে এই বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল। কমলাপুর রেলওয়ে সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, মঙ্গলবার ২৪ মে সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে টিকিটবিক্রি শুরু হয়েছে। নির্ধারিত কাউন্টারে ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেসের টিকিট পাওয়া যাচ্ছে। মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মোট ৪৫৬টি চেয়ারের মধ্যে ১৪৪টি এসি সিট (কেবিন) এবং ৩১২টি এসি চেয়ার রয়েছে। এসি সিটের ভাড়া ৩ হাজার ৪৩৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৪৫৫ টাকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ মাস আগে উদ্বোধন করেন এই মিতালী এক্সপ্রেস। কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী পহেলা জুন থেকে। মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।

উল্লেখ্য, আগামী ২৯ মে রোববার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল শুরু হবে। এবং পহেলা জুন চালু হবে মিতালী এক্সপ্রেস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments