রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবাংলাদেশ মনোস্পুল পেপারের মূলধন বেড়েছে প্রায় ৪ গুণ
spot_img
spot_img

বাংলাদেশ মনোস্পুল পেপারের মূলধন বেড়েছে প্রায় ৪ গুণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং লিমিটেডের সাথে একীভূত হয়েছে পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানি দুই একীভূত হওয়ায় মূলধন বেড়েছে প্রায় ৪ গুণ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেকচারিং লিমিটেড পার্ল পেপার এন্ড বোর্ড মিলস লিঃ শিল্প প্রকল্প দুইটি একীভূত হয়।

তথ্য অনুযায়ী, একীভূত হওয়ার পূর্বে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৫৬ টাকা এবং একীভূত হওয়ার পর ৩১ মার্চ, ২০২৪ তারিখে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুঃ কোম্পানী লিঃ এর পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৩৪ কোটি ১০ লাখ ৫১ হাজার ১৬ টাকা।

কোম্পানির দেয়া তথ্য অনুযায়ি, কোম্পানীর পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়ায় আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের আলোকে তরলীকৃত (Diluted) করে প্রকাশ করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে কোম্পানীর ৩য় প্রান্তিক জুলাই ০১, ২০২৩ হতে মার্চ ৩১, ২০২৪ পর্যন্ত ০৯ মাসে ইপিএস ২.৭১ টাকা হয়েছে যার বিপরীতে পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ছিল ১.৩২ টাকা। অর্থাৎ চলতি তৃতীয় প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ১০৫%।

পূর্বের পরিশোধিত মূলধন ৯,৩৮,৮৮,২৫৬ (নয় কোটি আটত্রিশ লক্ষ আটআশি হাজার দুইশত ছাপান্ন) টাকা বা ৯৩,৮৮,৮২৫ শেয়ার অনুযায়ী ইপিএস এর চলতি তৃতীয় প্রান্তিক জুলাই ০১, ২০২৩ হতে মার্চ ৩১, ২০২৪, ০৯ মাস মেয়াদে তুলনামূলক চিত্র হতো ৯.৮৩ টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে ইপিএস ছিল ৪.৭৯ টাকা। এক্ষেত্রেও চলতি প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে ৫.০৪% টাকা অর্থাৎ ১০৫%।

চলতি তৃতীয় প্রান্তিক জুলাই, ২০২৩ থেকে মার্চ, ২০২৪, ০৯ মাস মেয়াদে কোম্পানীর রেভিনিউ ৭৫.৮৩ কোটি টাকা ও নীট মুনাফা ৯.২৩ কোটি টাকা যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে রেভিনিউ ছিল ৬০.২৬ কোটি টাকা এবং নীট মুনাফা ছিল ৪.৫০ কোটি টাকা। রেভিনিউ ও মুনাফা যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ১৫.৫৭ কোটি টাকা এবং ৪.৭৩ কোটি টাকা অর্থাৎ ২৬% ও ১০৫%।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments