রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!
spot_img
spot_img

বাকি জীবনে পরীমণির একটাই চাওয়া!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কদিন আগেই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। বিচ্ছেদের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে (পদ্ম) নিয়ে জীবন কাটাতে চান। তার জীবনের ছেলেই সব। কিন্তু জীবন চলে জীবনের নিয়মে। সেই জীবনের কাছে একটি জিনিসই চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক পোস্টে পরীমণি লিখেছেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই। সেটা হল- জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয়। তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি জুড়ে দেন, যা কিছুই হোক না কেন পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।

২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments