ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন এ দাম মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট: ২,৩৪,৮৫৫ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১,৯২,১৬৪ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১,৫৬,৪৭৩ টাকা প্রতি ভরি
এর আগে ২৫ মে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৫,৬৫৭ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৫,৩৬৫ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৪,৬০৭ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ৩,৪৪১ টাকা প্রতি ভরি
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments