রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে
spot_img
spot_img

বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে যে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ ছিল, তা বাতিল করে ভরিপ্রতি নির্দিষ্ট ৫ হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এতে সোনার গহনা কিনতে ক্রেতাদের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। সংশ্লিষ্টদের মতে, স্বর্ণালংকারে ভ্যাট ছাড়ের ফলে বাজারে গহনার চাহিদা বাড়তে পারে এবং স্বর্ণ ব্যবসায় গতি ফিরবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments