বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাতিল হচ্ছে ব্যাংক আমানত বীমা আইন
spot_img
spot_img

বাতিল হচ্ছে ব্যাংক আমানত বীমা আইন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

যুগপোযোগী আইন প্রণয়ের উদ্দেশ্যে ব্যাংক আমানত বীমা আইন,২০০০ এর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইন রহিত করে আমানত সুরক্ষা আইন,২০২০ নামে নতুন আরেকটি আইন প্রণয়ন করবে সরকার। রোববার ২ ফেব্রুয়ারি আমানত সুরক্ষা আইনের খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে অর্থমন্ত্রনালয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রকাশিত খসড়া আইনের ওপর সংশ্লিষ্টদের মতামত পাঠাতে বলা হয়েছে। মতামত গ্রহণের পর খসড়া আইনটি প্রয়োজনবোধে সংশোধন করে চূড়ান্তভাবে প্রণয়ন করা হবে বলে অর্থমন্ত্রনালয় সূত্রে জানা গেছে।

জানা যায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকে সুরক্ষা প্রদানের জন্য বীমা করা হয়ে থাকে যাকে আমানত বীমা অর্থাৎ আমানত সুরক্ষা বুঝায়। এই বীমা দেশে বিদ্যমান অন্য কোন আইনে সংজ্ঞায়িত বীমাকে বুঝায় না। প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকে সুরক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে আমানতের একটি অংশ প্রিমিয়াম হিসেবে প্রদান করা হয়। বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল নামে একটি তহবিল সংরক্ষণ করে থাকে। এই তহবিলের অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত খাতে বিনিয়োগও করা যায়। বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদনক্রমে প্রিমিয়ারের হার নির্ধারণ করে থাকে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments